একবার রবি ঠাকুরের বইএর ভেতরে তোমার দু"টো লাইনের পত্র পেয়েছিলাম। তুমি লিখেছিলে, "অন্ধকারে উৎসারিত আলো, সে আলো তোমার আলো"। বিশ্বাস করো, এরপর থেকে সদ্য পৃথিবী দেখা এই আমি কয়েকরাত ঘুমাতে পারিনি। সকালের শিশিরে প্রেম দেখতাম, দুপুরের উদাসীনতায় মাতাল হতাম। বিকেলের চা"য়ে মিষ্টি গ্রাণ পেতাম। জীবনের রুঢ়তা তখনো ছোঁয়নি আমাকে। তারপর অনেকটা কাল চড়ায় উতরায় পেরিয়ে আমি অন্য মানুষ হলাম। যে প্রেমে আকাশ ছুঁতাম, সে আকাশ অনেক দুরের হলো। বাতাসের মিষ্টি গ্রাণ উবে গিয়ে তিক্ততা ভর করলো। এরপরও কি প্রেম আসেনি? হ্যাঁ, বহুবার এসে শূন্যতাকে গ্রাস করতে চেয়েছিলো। মনের প্রেম শরীর ছুঁতে চেয়েছে। এলোমেলো করেছে সমস্ত জীবন। আমি কিছু খুঁজতাম আতিপাতি করে। উলটে পালটে দেখতাম নব নব প্রেমকে। কিন্তু না, সে না ঘুমানোর রাত আর খুঁজে পাইনি। সে জীবন বদলে দেয়া চিঠি আর আসেনি। বহুকাল পরে তোমার দেখা পেলাম কাঁচের দেয়ালে। তুমি বললে, "আমার সাথে ভাসবে বালক"ভেসে গেলাম, ডুবে গেলাম, মরলাম সবুজের অরণ্যে মন্থন করে। এরপর কোথায় হারালে তুমি?