সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভরসা রাখো, ঈশ্বর সঙ্গে আছেন...

জীবনের পথে কখনও কখনও এমন ঝড় আসে, যখন মনে হয়—সবকিছু বুঝি ভেঙে পড়বে। কিন্তু যারা সত্যিই ঈশ্বরের ওপর ভরসা রাখতে জানেন, তারা জানেন—তিনি কখনো তাঁর ভক্তকে একা ফেলে দেন না। একটি সুন্দর গল্প আছে। এক নবদম্পতি নৌকায় করে নদী পার হচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। স্ত্রী ভয়ে কাঁপতে লাগলেন, অথচ স্বামী ছিলেন সম্পূর্ণ শান্ত। স্ত্রীর উদ্বেগ দূর করতে স্বামী আলতো করে একটি ছুরি তাঁর গলার কাছে ধরে জিজ্ঞেস করলেন, "তুমি কি ভয় পাচ্ছ?" স্ত্রী মৃদু হেসে বললেন, "না। কারণ ছুরিটি আপনার হাতে। আপনি আমার আপন মানুষ—আপনি কখনোই আমার ক্ষতি করবেন না।" স্বামী তখন শান্ত কণ্ঠে বললেন, "ঠিক তেমনই, এই ঝড়কেও আমি ভয় পাই না। কারণ ঈশ্বর আমার আপন। তিনি আমাকে ধ্বংস করতে চান না; তিনি শুধু আমার বিশ্বাসের দৃঢ়তা যাচাই করছেন।" যখন আমরা অন্তর থেকে বিশ্বাস করি যে ঈশ্বরই আমাদের রক্ষাকর্তা, তখন পৃথিবীর কোনো ঝড়ই আমাদের মনের শান্তি কেড়ে নিতে পারে না। তিনি প্রতিটি বিপদের মাঝেও আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান এবং নিরাপদ তীরে পৌঁছে দেন। জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট—পরাজয়ের বার্তা নয়; বরং ব...
সাম্প্রতিক পোস্টগুলি

"যে মানুষটা আমার ছিল, সে আর শুধু আমার রইল না"

ভালোবাসা কখনো শব্দে মাপা যায় না। ভালোবাসা বোঝা যায় অপেক্ষায়, ত্যাগে, আর একজন মানুষের জন্য নিজের সবকিছু নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়ার মধ্যে। আমি ঠিক তেমন করেই তাকে ভালোবাসছিলাম। আমাদের সংসার ছিল আজও আছে। ছোট ছোট স্বপ্ন ছিল এখনও আছে তবে গাড় অন্ধকারে অস্পষ্ট। আমি ভাবতাম, পৃথিবী যদি একদিন আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও সে আমার হাত ছাড়বে না। একদিন রাতে সে আমার কাঁধে মাথা রেখে বলেছিল, — "শোনো, তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, আমি বাঁচব না।" আমি হেসে বলেছিলাম, — "আমি কেন যাব? আমার পুরো পৃথিবী তো তুমি।" সেদিন জানতাম না, চলে যাওয়ার জন্য সব সময় শরীরের দূরত্ব লাগে না। কখনো কখনো মানুষ পাশে থেকেও অনেক দূরে চলে যায়। ... ধীরে ধীরে বদলে যেতে লাগল সবকিছু। আগের মতো আর ফোন করত না। আমার মেসেজের উত্তর আসত অনেক দেরিতে। আমি কিছু জিজ্ঞেস করলে বলত, — "তুমি এত সন্দেহ করো কেন?" আমি চুপ করে যেতাম। কারণ আমি সন্দেহ করতে চাইনি। আমি শুধু তাকে হারাতে চাইনি। একদিন সত্যিটা জানতে পারলাম। আমার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলল। সে শুধু আমার ছিল না। তার জীবনে আরেকজনও ছিল। সেদিন রাতে আ...

রাজার আগে রানী নয়

এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার। দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল। প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য। এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি। তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে। লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল— “কি সুন্দর পরিবার!” “কি ভদ্র ছেলে!” “কি সম্মানিত মানুষ!” আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো। কারণ মানুষ জানে— যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য। রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়। অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত। স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে...

সম্পর্ক ভাঙার আগে একবার ভাবুন…

সবাই সুখ খোঁজে, কিন্তু খুব কম মানুষ দায়িত্ব নিতে চায়। একটা সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় না—ধীরে ধীরে ভাঙে। অবহেলা, না বলা কথা, আর অন্য কোথাও স্বস্তি খোঁজার অভ্যাস—এইগুলোই একসময় দূরত্ব তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়— যে মানুষটা একসময় আপনার সবচেয়ে আপন ছিল, তাকে না বুঝে, না লড়েই ছেড়ে দেওয়া কি সত্যিই সমাধান? ভালোবাসা মানে শুধু ভালো লাগা না, ভালোবাসা মানে খারাপ সময়েও পাশে থাকার সিদ্ধান্ত। নতুন কারো কাছে শান্তি খোঁজার আগে, একবার ভেবে দেখুন—আপনি কি আপনার পুরোনো সম্পর্কটার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন? ভবে দেখুন বিপরিতের মানুষটা আপনার জন্য কি কিছুই করেনি?সে কি আপনার ভালোলাগা সবগুলোর মধ্য একটিও স্পর্শ করে নি?যদি না'ই হয় তাহলে আপনি কেনো এতোদিন তাকে সঙ্গ দিলেন? পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা—খুব কঠিন। চলুন, আমরা সাময়িক অনুভূতির চেয়ে স্থায়ী সম্পর্ককে মূল্য দিতে শিখি। বিশ্বাস ভাঙার আগে, একবার নিজের কাছেই প্রশ্ন করি— আমি কি সত্যিই আমার দায়িত্বটা পালন করেছি যেটা আমি তার কাছথেকে চাইছি?

অতঃপর মেয়েটির.....

অতঃপর মেয়েটির- মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন প্রিয় নাট্যমঞ্চ হতে বিদায় লগ্নে। কিন্তুু- মেয়েটির দু আঁখি আজ শ্রাবণধারার অশ্রুজলে সিক্ত হলো না! বিধাতার কারুকার্যে উপবিষ্ট কৃত্রিম কারুকার্য বিলীন হওয়ার ভয়ে..

The Illusion of "Career Opportunity" vs. The Reality of Survival

A monthly salary of 30,000–40,000 BDT for a 45–50 hour work week, is often rebranded as a "competitive career opportunity." However, in 2026, we must stop sugarcoating the truth. With the basic cost of living in major cities escalating to 40,000–50,000 BDT, this isn't a salary that builds a future—it is a wage that barely facilitates survival. When compensation fails to meet the inflation-adjusted reality of the economy, it ceases to be a fair exchange of value. Instead, it becomes controlled labor. We are asking professionals to dedicate their most productive hours to an organization while they struggle to meet their most fundamental needs at home. The Loyalty Paradox Organizations frequently lament the lack of "employee loyalty," yet they overlook the foundational requirement for it: Financial Stability. Pressure vs. Security: Loyalty cannot be demanded through pressure or corporate buzzwords; it is earned through security. The Stress Factor: When an employee...

হয়তো অপেক্ষা ছিল এতিম জিসানেরএকটি চিঠির...

দিনশেষে ঘরে ফেরা, ক্লান্ত শরীর— তবুও পরিবারের শপিং এর আবদার মেটাতে রংবাহারি গার্মেন্টসে। প্রীয় মানুষটির আব্দারে আমড়া মাখানো সেই টঙের দোকানে, অপেক্ষা করছিল এক টুকরো অবহেলা মাখা ; ছেঁড়া কাগজের ভাঁজে লুকানো এক এতিম শিশুর হাহাকার। তারপর এতিমখানার সেই ধুলোমাখা পথ, খুঁজে ফিরলাম তাকে, যার কলম কথা বলে মায়ের সাথে। দশ টাকার বিনিময়ে যে বিক্রি করেছে নিজের আবেগ লেখা খাতাগুলো, আবার মায়ের কাছে চিঠি লিখবে বলে— সে এক জিসান, যার মা নেই, কিন্তু স্মৃতিরা সজীব। আমার স্ত্রীর বুকের গভীরে চেপে ধরা সেই ছোট্ট শরীর, অঝোর ধারায় সিক্ত হলো আমার আর আমার প্রীয় স্ত্রীর চোখ। মায়ের ঠিকানায় আজ আবার চিঠি যাবে, পাঁচটি নতুন খাতা আর সাদা পায়জামা-পাঞ্জাবি,সাবান, কৌটা ভরে খাবার আর মশারীতে জিসান প্রাণবন্ত হাসি হাসলো, আর আমার হৃদয়ে ফিরলো প্রশান্তি। জিসান বাবা তুমি বড় হও আমি আবার বার বার আসবো তোমার জন্য তুমি আমার সন্তান সমতুল্য।।।