সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আধুনিক কৃষিতে ক্ষুদ্র বিনিয়োগে সফলতার মুখ দেখলো সৌমিত্র কুমার মণ্ডল।

দিন থেকে দিনান্তে জিবনের ঘানি টানতে টানতে মানুষ যখন ক্লান্ত,মান্ধাতার আমলের কৃষিতে ঠিক সে সময় সামান্য পরিবর্তন নিয়ে এলেন সৌমিত্র নামের এই তরুন উদ্যোক্তা।কোম্পানির একটি ছোট্ট চাকুরী করে মোটামুটি জিবন চলে,তার পরও নিজের জমানো সামান্য অর্থে ঝিনাইদহ এর কালিগঞ্জ উপজেলায় প্রান্তিক চারজনের কৃষক দল গঠন করে ১ একর জমি লীজ নিয়ে বিনিয়োগ করেন ফুল চাষে।তবে গতানুগতিক নিয়মের চাষথেকে বেরিয়ে একটু ভিন্নভাবে ভিন্নধাচে করেন গাঁদা ফুলের চাষ ফলনও হচ্ছে বাম্পার। চাষিরা খুব খুশি তাদের ফুলের রুপে গুনে ও ফলনে যদিও প্রাথমিক অবস্হায় তাদের খরচটা গতানুগতিক চাষের চেয়ে ২০% বেশি কিন্তু বর্তমানে সার কীটনাশক ও সেচ কম লাগায় খরচ গতানুগতিক চাষের চেয়ে ৪০% কমে আসছে যার ফলে কৃষকগোষ্ঠী সৌমিত্র এর এই চাষপদ্ধতিকে মডেল চাষ পদ্ধতি হিসাবে গ্রহন করছে। এই বর্ষা মৌসুমে কমহলেও ১৫ থেকে ২০ একর জমিতে হতেচলেছে এই মডেল চাষ পদ্ধতি।