অলস বসন্ত, ঘরে চাল বাড়ন্ত, হাঁপানিটা বেশ বেড়েছে। চার কদম হাঁটলেই বুকটা কামারশালার হাপর, বায়ুর সমুদ্রে থেকেও অক্সিজেনের অভাব, জীবনটা যেন চোপসে যাওয়া পাঁপর। দপাদপ ইনহেলার টেনে আবার হাঁটা। এইতো জীবন। কর্মদীপ্ত দিনশেষে রাতে একটা ভালো ঘুম চাই।সে আর হলো কই?চোখ বুজে এলেই কে যেন গলা চেপে ধরে। আবার ইনহেলার, ভোরের দিকে একটু চোখ লেগে আসা। যেন শান্তনা পুরষ্কার। সকাল বেলা চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা,সৌভাগ্যে বসে পড়লে জানালার বাতাসে টলতে থাকা। ঢুলে পড়ে সহযাত্রির কুনইয়ের গুতো, কড়াস্বরে "সোজা হয়ে বসুন,রাতে ঘুমান নি নাকি?? অসহ্য জনগন" এইতো জীবন। ইন্সোরেন্স কোম্পানীর রোজকার আসা যাওয়া, দুঃচিন্তার কারণ, বিরক্তি,তিরিক্ষি মেজাজ, ভালো থাকার নেই একটাও কারন। দুপুরে কাজের ফাঁকে এক গ্লাস পানি আর সস্তা দামের কেক,সাথে পাঁচ মিনিট বাংলা সিনেমা। এরই নাম মধ্যান্যভোজন, এইতো জীবন। কাজ শেষে ফেরার পথে, চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা,পাশের সিটে হেলান। পায়ে ভারী জুতোর প্রবল চাপ,চোখে জল আসার মতো। প্রানটা অস্তির অস্তির। দমবন্ধ করা চাপাচাপি ভিড়। প্রতিবাদহীন,কেবল চেয়ে থাকা করুন। এইতো জীবন। বিকেলে বাজার,স্ত্রীর লম্বা লিস্ট।...
personal story, picture, video