জীবনের পথে কখনও কখনও এমন ঝড় আসে, যখন মনে হয়—সবকিছু বুঝি ভেঙে পড়বে। কিন্তু যারা সত্যিই ঈশ্বরের ওপর ভরসা রাখতে জানেন, তারা জানেন—তিনি কখনো তাঁর ভক্তকে একা ফেলে দেন না। একটি সুন্দর গল্প আছে। এক নবদম্পতি নৌকায় করে নদী পার হচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। স্ত্রী ভয়ে কাঁপতে লাগলেন, অথচ স্বামী ছিলেন সম্পূর্ণ শান্ত। স্ত্রীর উদ্বেগ দূর করতে স্বামী আলতো করে একটি ছুরি তাঁর গলার কাছে ধরে জিজ্ঞেস করলেন, "তুমি কি ভয় পাচ্ছ?" স্ত্রী মৃদু হেসে বললেন, "না। কারণ ছুরিটি আপনার হাতে। আপনি আমার আপন মানুষ—আপনি কখনোই আমার ক্ষতি করবেন না।" স্বামী তখন শান্ত কণ্ঠে বললেন, "ঠিক তেমনই, এই ঝড়কেও আমি ভয় পাই না। কারণ ঈশ্বর আমার আপন। তিনি আমাকে ধ্বংস করতে চান না; তিনি শুধু আমার বিশ্বাসের দৃঢ়তা যাচাই করছেন।" যখন আমরা অন্তর থেকে বিশ্বাস করি যে ঈশ্বরই আমাদের রক্ষাকর্তা, তখন পৃথিবীর কোনো ঝড়ই আমাদের মনের শান্তি কেড়ে নিতে পারে না। তিনি প্রতিটি বিপদের মাঝেও আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান এবং নিরাপদ তীরে পৌঁছে দেন। জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট—পরাজয়ের বার্তা নয়; বরং ব...
personal story, picture, video