মানুষের দুর্ভাগ্য মূলত এটাই, সে নিজের দুঃখ যাকে বলবে, সেই দুঃখ দেয়! যাকে বলবে, “ তার খুব কষ্ট হচ্ছে, ” সেই মানুষটাই কষ্ট দিয়ে দিব্যি ভালো থাকে। মানুষ দুঃখ চেপে রাখতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করে। নিজের কমফোর্টেবল জায়গা ছাড়া, মানুষ ছাড়া কারো কাছেই কিছু প্রকাশ করা যায় না, করার ইচ্ছেও হয় না। আর সেই জায়গায় মানুষের যখন বিন্দুমাত্র গুরুত্ব থাকে না, সেখানে মানুষ নিজেকে অসহায় ভাবে! পৃথিবীতে যারা নিজের কষ্টের কথা, নিজের চাওয়া-পাওয়ার কথা, নিজের ইচ্ছের কথা কাউকে বলতে পারে না, তারা সত্যিই দুর্ভাগা মানুষ! আমরা বাইরের মানুষটাকে দেখে ভাবি, মানুষটা গম্ভীর। আসলে সেই মানুষটাই বলতে চায়, খুব করে বলতে চায়, তবে যাকে বলতে চায় সে বোঝে না, শোনে না, শুনতে চায় না! যেখানে বললে মানুষ তার কথার মূল্য পাবে, অনুভূতির মূল্য পাবে, সেখানেই সব কথা মানুষ উগড়ে দিতে চায়। যাদের একটি মনোযোগী শোনার মানুষ আছে, তাদের কোনো দুঃখ নেই। পৃথিবীতে দুখী তো তারাই, যাদের মানুষ আছে তবে শোনার মতো ধৈর্য কিংবা সময় নেই। যারা উদাসীন, অনাগ্রহী, এমনকি যারা দুঃখ দিতে ভালোবাসে। মানুষের দুর্ভাগ্য এটাই, নিজের কষ্ট যাকে বলবে, সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়...
personal story, picture, video