সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেসবুক পেজ জনপ্রিয় করার কৌশল

বর্তমানে ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্যোগ প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক। মাথায় নতুন কোনও আইডিয়া এলে সবার আগে আমরা একটা ফেসবুক পেজ খুলে বসি। তবে পেজ খোলা যতটা সহজ, সেটিকে জনপ্রিয় করে তোলা ঠিক ততটাই পরিশ্রম ও কৌশলের ব্যাপার। চলুন জেনে নিই কিছু কার্যকর টিপস, যা ফেসবুক পেজের লাইক ও এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে। ★প্রোফাইল সাজিয়ে তুলুন ফেসবুক পেজের নাম এমন হতে হবে, যা সহজেই মানুষ খুঁজে পাবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটি বিবেচনায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন। এক্ষেত্রে পরিচিত ব্র্যান্ড হলে সে নামেই পেজ খোলা যায়।আর যদি ব্র্যান্ডের চিন্তা মাথায় না থাকে, তবে পেজের নাম বা ইউআরএল যতটা সম্ভব সাধারণ রাখুন। ডেসক্রিপশন, ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে দিন। এক্ষেত্রে একটি আকর্ষণীয় কাভার ফটো বা ভিডিও ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ পোস্টগুলো ‘পিন’ করে রাখুন। ★অন্যের সঙ্গে যোগাযোগ বাড়ান পেজের প্রোফাইল থেকে অন্যান্য পেজের ভালো পোস্টে লাইক ও গঠনমূলক মন্তব্য করুন। এটি পেজের দৃশ্যমানতা...