সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফেসবুক পেজ জনপ্রিয় করার কৌশল

বর্তমানে ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্যোগ প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক। মাথায় নতুন কোনও আইডিয়া এলে সবার আগে আমরা একটা ফেসবুক পেজ খুলে বসি। তবে পেজ খোলা যতটা সহজ, সেটিকে জনপ্রিয় করে তোলা ঠিক ততটাই পরিশ্রম ও কৌশলের ব্যাপার। চলুন জেনে নিই কিছু কার্যকর টিপস, যা ফেসবুক পেজের লাইক ও এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে। ★প্রোফাইল সাজিয়ে তুলুন ফেসবুক পেজের নাম এমন হতে হবে, যা সহজেই মানুষ খুঁজে পাবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটি বিবেচনায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন। এক্ষেত্রে পরিচিত ব্র্যান্ড হলে সে নামেই পেজ খোলা যায়।আর যদি ব্র্যান্ডের চিন্তা মাথায় না থাকে, তবে পেজের নাম বা ইউআরএল যতটা সম্ভব সাধারণ রাখুন। ডেসক্রিপশন, ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে দিন। এক্ষেত্রে একটি আকর্ষণীয় কাভার ফটো বা ভিডিও ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ পোস্টগুলো ‘পিন’ করে রাখুন। ★অন্যের সঙ্গে যোগাযোগ বাড়ান পেজের প্রোফাইল থেকে অন্যান্য পেজের ভালো পোস্টে লাইক ও গঠনমূলক মন্তব্য করুন। এটি পেজের দৃশ্যমানতা এবং অর্গানিক গ্রোথ বৃদ্ধি করে। ★কল টু অ্যাকশন’ বাটন যুক্ত করুন পেজের ওপরের দিকে ‘সেন্ড মেসেজ,’ ‘শপ নাও,’ বা ‘সাইন আপ’ বাটন যোগ করুন। এটি পেজ ভিজিটরদের সরাসরি কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করে। ★গ্রুপ তৈরি করুন পেজের ফলোয়ারদের একত্র করতে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন। এতে সদস্যরা মতামত শেয়ার করতে পারবেন এবং এর মাধ্যমে অর্গানিক লাইক বাড়বে। ★লাইভ ভিডিওতে যুক্ত হোন ফেসবুক লাইভের মাধ্যমে পোস্টের চেয়ে ১০ গুণ বেশি রিচ পাওয়া যায়। নতুন পণ্য বা সেবার ডেমো কিংবা মজার টিউটরিয়াল লাইভ করতে পারেন। ★পোস্টের দৈর্ঘ্য সঠিক রাখুন পোস্টের দৈর্ঘ্য ৪০-৮০ অক্ষরের মধ্যে রাখুন (ইংরেজিতে)। অল্প কথায় বেশি তথ্য দিতে পারলেই রিচ বাড়বে। ★সঠিক সময়ে পোস্ট করুন আপনার টার্গেট অডিয়েন্স কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তা বিশ্লেষণ করে সেই সময় পোস্ট করুন। ★ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করুন পেজে ইনবক্স মেসেজ আসার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার জন্য অটো-রিপ্লাই ফিচার ব্যবহার করুন। এটি পেজের প্রতি ভিজিটরদের আস্থা বাড়ায়। ★ভুল তথ্য শেয়ার করবেন না পেজে ফেসবুকের নীতিমালা অনুসরণ করে কনটেন্ট পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। বিভ্রান্তিকর, মিথ্যা বা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট পেজের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে। তাই, ফেসবুকের নীতিমালা অনুযায়ী মানসম্মত এবং আকর্ষণীয় কনটেন্ট প্রচার করুন। ★বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করুন ফেসবুক পেজে প্রদর্শিত বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। তবে, ফেসবুকের অ্যাড প্রেফারেন্স সেকশন ব্যবহার করে পছন্দসই বিজ্ঞাপন ক্যাটাগরি নির্বাচন করা সম্ভব। এর মাধ্যমে দর্শকদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করা যায়। ফেসবুক পেজ জনপ্রিয় করতে দরকার ধৈর্য এবং নিয়মিত লেগে থাকা। উপরোক্ত টিপসগুলো মেনে চললে ফেসবুক পেজ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবে। নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি এবং ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখলে সাফল্য ধরা দেবেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজার আগে রানী নয়

এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার। দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল। প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য। এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি। তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে। লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল— “কি সুন্দর পরিবার!” “কি ভদ্র ছেলে!” “কি সম্মানিত মানুষ!” আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো। কারণ মানুষ জানে— যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য। রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়। অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত। স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে...

"পানোর্জেরনোর্জের মেষ"

ফরাসি সাহিত্যের একটা তাৎপর্যময় গল্প হলো Mouton de Panurge। দু মিনিট সময় নিয়ে গল্পটি পড়লে আশাকরি আমাদের চিন্তা কিছুটা শানিত হবে। ফরাসী ভদ্রলোক পানোর্জ নদী পার হতে নৌকার যাত্রী হয় । নদীটা বেশ স্রোতস্বীনি। একই নৌকায় যাত্রী হিসাবে ওঠে ডেনডুনো নামক এক মেষ ব্যবসায়ী। তার সাথে অসংখ্য মেষ। ডেনডুনো খুবই মুনাফা আর অর্থলোভী ব্যবসায়ী। মানবতাবোধ , মহত্ত্ব ইত্যাদি থেকে সে যোজন যোজন দূরে। তার জীবনের সমস্ত কিছু শুধু অর্থ আর মুনাফা দিয়ে ঠাসা। নৌকাটি যখন নদীর মাঝপথে ঠিক এমন সময় পানোর্জ এবং ডেনডুনোর মধ্যে বেশ বাকবিতন্ডা হয়। পানোর্জ প্রতিজ্ঞা করে সে মুনাফালোভী ডেনডুনোকে আজ একটা কঠিন শিক্ষা দিবে। পানোর্জ ডেনডুনোর কাছ থেকে বড় একটা মেষ বেশ উচ্চমূল্যে কিনে নেয়। মেষটিকে দেখেই মনে হচ্ছিলো এই মেষটিই মেষদলের দলপতি। অধিক মুনাফা পেয়ে ডেনডুনো খুবই খুশি। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। পানোর্জ মেষটির শিং ধরে শক্তভাবে টেনে নৌকার এক প্রান্তে নিয়ে যায় এবং মাঝ নদীতে ফেলে দেয়। দলপতি মেষকে অনুসরণ করতে গিয়ে অন্যান্য মেষগুলোও একের পর এক নদীতে ঝাঁপিয়ে পড়ে। ডেনডুনো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলোনা। ঘটনার ...

সম্পর্ক ভাঙার আগে একবার ভাবুন…

সবাই সুখ খোঁজে, কিন্তু খুব কম মানুষ দায়িত্ব নিতে চায়। একটা সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় না—ধীরে ধীরে ভাঙে। অবহেলা, না বলা কথা, আর অন্য কোথাও স্বস্তি খোঁজার অভ্যাস—এইগুলোই একসময় দূরত্ব তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়— যে মানুষটা একসময় আপনার সবচেয়ে আপন ছিল, তাকে না বুঝে, না লড়েই ছেড়ে দেওয়া কি সত্যিই সমাধান? ভালোবাসা মানে শুধু ভালো লাগা না, ভালোবাসা মানে খারাপ সময়েও পাশে থাকার সিদ্ধান্ত। নতুন কারো কাছে শান্তি খোঁজার আগে, একবার ভেবে দেখুন—আপনি কি আপনার পুরোনো সম্পর্কটার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন? ভবে দেখুন বিপরিতের মানুষটা আপনার জন্য কি কিছুই করেনি?সে কি আপনার ভালোলাগা সবগুলোর মধ্য একটিও স্পর্শ করে নি?যদি না'ই হয় তাহলে আপনি কেনো এতোদিন তাকে সঙ্গ দিলেন? পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা—খুব কঠিন। চলুন, আমরা সাময়িক অনুভূতির চেয়ে স্থায়ী সম্পর্ককে মূল্য দিতে শিখি। বিশ্বাস ভাঙার আগে, একবার নিজের কাছেই প্রশ্ন করি— আমি কি সত্যিই আমার দায়িত্বটা পালন করেছি যেটা আমি তার কাছথেকে চাইছি?