এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার।
দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল।
প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য।
এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি।
তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে।
লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল—
“কি সুন্দর পরিবার!”
“কি ভদ্র ছেলে!”
“কি সম্মানিত মানুষ!”
আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো।
কারণ মানুষ জানে—
যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য।
রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়।
অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত।
স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে বাজারের প্রদর্শনী বানিয়ে ফেলত।
সে ভাবত—অন্যদের ছোট করলে নিজেকে বড় দেখাবে।
কিন্তু মানুষ একসময় তার কথায় নয়, তার চরিত্রে দাগ দেখতে শুরু করল।
কারণ যে নারী নিজের ঘরের প্রদীপ নিভিয়ে দেয়, তার মুখেও আলো টেকে না।
শেষে দেখা গেল—
প্রজ্ঞা দাঁড়িয়ে আছে সবার ভালোবাসার সিংহাসনের পাশে, মাথায় নীরব মর্যাদার মুকুট।
আর অহংকার দাঁড়িয়ে আছে মানুষের করুণার ভিড়ে, যেখানে সহানুভূতি আছে, কিন্তু সম্মান নেই।
সংসার আসলে আয়নার মতো—
তুমি যাকে সম্মান দাও, সেই সম্মানের আলো একদিন ঘুরে তোমার মুখেই এসে পড়ে।
ফরাসি সাহিত্যের একটা তাৎপর্যময় গল্প হলো Mouton de Panurge। দু মিনিট সময় নিয়ে গল্পটি পড়লে আশাকরি আমাদের চিন্তা কিছুটা শানিত হবে। ফরাসী ভদ্রলোক পানোর্জ নদী পার হতে নৌকার যাত্রী হয় । নদীটা বেশ স্রোতস্বীনি। একই নৌকায় যাত্রী হিসাবে ওঠে ডেনডুনো নামক এক মেষ ব্যবসায়ী। তার সাথে অসংখ্য মেষ। ডেনডুনো খুবই মুনাফা আর অর্থলোভী ব্যবসায়ী। মানবতাবোধ , মহত্ত্ব ইত্যাদি থেকে সে যোজন যোজন দূরে। তার জীবনের সমস্ত কিছু শুধু অর্থ আর মুনাফা দিয়ে ঠাসা। নৌকাটি যখন নদীর মাঝপথে ঠিক এমন সময় পানোর্জ এবং ডেনডুনোর মধ্যে বেশ বাকবিতন্ডা হয়। পানোর্জ প্রতিজ্ঞা করে সে মুনাফালোভী ডেনডুনোকে আজ একটা কঠিন শিক্ষা দিবে। পানোর্জ ডেনডুনোর কাছ থেকে বড় একটা মেষ বেশ উচ্চমূল্যে কিনে নেয়। মেষটিকে দেখেই মনে হচ্ছিলো এই মেষটিই মেষদলের দলপতি। অধিক মুনাফা পেয়ে ডেনডুনো খুবই খুশি। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। পানোর্জ মেষটির শিং ধরে শক্তভাবে টেনে নৌকার এক প্রান্তে নিয়ে যায় এবং মাঝ নদীতে ফেলে দেয়। দলপতি মেষকে অনুসরণ করতে গিয়ে অন্যান্য মেষগুলোও একের পর এক নদীতে ঝাঁপিয়ে পড়ে। ডেনডুনো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলোনা। ঘটনার ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন