মেধা নয়, উপযুক্ত দিকনির্দেশনাই ভবিষ্যতের চাবিকাঠি: ক্যারিয়ার পরিকল্পনায় সচেতন প্যারেন্টিং
বাংলাদেশে অনেক পরিবারেই দেখা যায়, ছোটবেলা থেকেই শিশুর ফলাফল বা “মেধা” দেখে অভিভাবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন—এই সন্তান ডাক্তার হবে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, কেউবা আবার সরকারি চাকরির জন্য প্রস্তুত হবে। কিন্তু বাস্তবতা হলো, শুধুমাত্র মেধার উপর ভিত্তি করে ক্যারিয়ার নির্ধারণ করা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।
#মেধা কি ক্যারিয়ার ঠিক করার একমাত্র মানদণ্ড?
প্রথমত, "মেধা" একটি আপেক্ষিক ধারণা। একজন শিশু অঙ্কে ভালো হলেও সাহিত্য বা সংগীতেও চমৎকার দক্ষতা থাকতে পারে। কিন্তু আমাদের সমাজে সাধারণত শুধু পরীক্ষার রেজাল্টকেই মেধার মানদণ্ড হিসেবে ধরা হয়। ফলাফল ভালো মানেই বিজ্ঞান বিভাগে পড়া, আর সেখান থেকে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার স্বপ্ন তৈরি করে দেন বাবা-মা।
চট্টগ্রামের এক মাধ্যমিক ছাত্র, আহিল .
ক্লাসে সবসময় অঙ্ক ও পদার্থবিজ্ঞানে ভালো করতো। পরিবার ধরে নেয়, সে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আহিলের আগ্রহ ছিল গ্রাফিক ডিজাইন ও ফটোগ্রাফিতে। বাধ্য হয়ে সে ইঞ্জিনিয়ারিং পড়লেও পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে এবং শেষমেশ পড়া ছেড়ে দিয়ে নিজের পছন্দের পথে ফিরে আসে।
এই ধরনের ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে, যার ফলাফল অনেক সময় হতাশা, আত্মবিশ্বাসের ঘাটতি, এমনকি মানসিক স্বাস্থ্য সমস্যা।
#প্যাশন, দক্ষতা ও বাস্তবতা—এই তিনের সমন্বয় জরুরি
সঠিক ক্যারিয়ার বাছাই করার জন্য মেধার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা দরকার:
1. প্যাশন বা আগ্রহ:
শিশুটি কোন বিষয়ে আনন্দ পায়? কোন কাজে সময় দিতে ভালোবাসে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই জরুরি।
2. দক্ষতা ও আচরণগত বৈশিষ্ট্য:
কেউ হয়তো বিশ্লেষণধর্মী চিন্তায় পারদর্শী, কেউ আবার চমৎকার কমিউনিকেশন স্কিলের অধিকারী। এই বৈশিষ্ট্যগুলো ভবিষ্যতের পেশা নির্বাচনে বড় ভূমিকা রাখে।
3. বর্তমান সময়ের বাজার চাহিদা ও ভবিষ্যৎ প্রবণতা:
বাংলাদেশে এখন আইটি, ডিজিটাল মার্কেটিং, ফিনান্স, ক্রিয়েটিভ ডিজাইন, এবং উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ বাড়ছে। অভিভাবকদের উচিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকল্প ক্যারিয়ার সম্পর্কে জানা ও সন্তানকে সেই সুযোগ সম্পর্কে সচেতন করা।
#কীভাবে শুরু করবেন?
~ছোটবেলা থেকেই সন্তানকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার একটিভিটিতে যুক্ত করুন— যেমন চিত্রাঙ্কন, বক্তৃতা, কোডিং, খেলাধুলা বা মিউজিক।
~তাদের সঙ্গে নিয়মিত কথা বলুন: কী করতে ভালো লাগে, কিসে আনন্দ পায়।
~কোনো একটি বিষয়ে শুধু ভালো ফল করছে বলে তাকে সেই পেশার দিকে ঠেলে দেবেন না।
~প্রয়োজনে স্কুল কাউন্সেলর বা ক্যারিয়ার কনসালট্যান্টের সহযোগিতা নিন।
শুধু মেধা নয়, সন্তানের আগ্রহ, দক্ষতা ও ভবিষ্যতের সুযোগ-সুবিধা বিবেচনা করে ক্যারিয়ার নির্ধারণ করাই হবে একজন প্রজ্ঞাবান অভিভাবকের কাজ। মনে রাখতে হবে, পেশা যদি সন্তানের প্যাশনের সঙ্গে মিলে যায়, তবে সে শুধু সফলই নয়, সুখী জীবনও উপভোগ করতে পারবে।
সন্তানকে ভালো রেজাল্ট নয়, নিজের জায়গা খুঁজে নেওয়ার সুযোগ দিন—সেটাই হবে সবচেয়ে বড় উপহার।
এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার। দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল। প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য। এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি। তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে। লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল— “কি সুন্দর পরিবার!” “কি ভদ্র ছেলে!” “কি সম্মানিত মানুষ!” আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো। কারণ মানুষ জানে— যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য। রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়। অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত। স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন