সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Sales আর Marketing কি আলাদা কোনো বিষয় নয়,নাকি একে অপরের পরিপূরক?

অনেকেই মনে করেন Sales আর Marketing এক জিনিস, আবার কেউ মনে করেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবতা হচ্ছে—এই দুইটি বিভাগ একসাথে কাজ করলেই একটি ব্র্যান্ড বাজারে সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারে। Marketing কী করে? ✔ গ্রাহকের চাহিদা বোঝে ✔ ব্র্যান্ডের গল্প তৈরি করে ✔ আগ্রহ সৃষ্টি করে ✔ পণ্যের প্রতি আস্থা গড়ে তোলে Sales কী করে? ☞ সেই আগ্রহকে কাজে লাগিয়ে গ্রাহকের কাছে পণ্য পৌঁছায় ☞ বাস্তবিকভাবে চাহিদা পূরণ করে ☞ বাজারে প্রবেশ নিশ্চিত করে ☞ মুনাফাও টার্গেট অর্জন করে একটা বাস্তব চিত্র কল্পনা করুন: একটি কোম্পানি চমৎকার একটি নতুন পণ্য বাজারে আনলো। Marketing টিম পণ্যের বিজ্ঞাপন দিয়ে, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালিয়ে গ্রাহকদের মধ্যে আগ্রহ তৈরি করল। কিন্তু যদি Sales টিম সেই পণ্য যথাসময়ে দোকানে না পৌঁছায়, সঠিকভাবে না বিক্রি করে—তাহলে ভোক্তার আগ্রহ থাকবে, কিন্তু বিক্রি হবে না। আবার, Sales টিম যদি বাজারে পণ্য পৌঁছায়, কিন্তু গ্রাহক জানেই না এই পণ্য কেন ভালো—তাহলে বিক্রি কষ্টসাধ্য হয়ে যাবে। সফল ব্র্যান্ড তৈরির মূলমন্ত্র: “মানুষের কাছে ভালো পণ্য বা সেবা দেয়ার প্রতিশ্রুতি দেয়া,এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা " তাই Sales ও Marketing একসাথে কাজ করলে— ➤ ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি হয় ➤ সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো যায় ➤ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সহজ হয় ➤ দীর্ঘমেয়াদে ব্যবসায় প্রবৃদ্ধি নিশ্চিত হয় এই যুগে আলাদা হয়ে কাজ করলে নয়,বরং একসাথে কাজ করলেই সম্ভব সফলতা অর্জন করা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজার আগে রানী নয়

এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার। দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল। প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য। এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি। তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে। লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল— “কি সুন্দর পরিবার!” “কি ভদ্র ছেলে!” “কি সম্মানিত মানুষ!” আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো। কারণ মানুষ জানে— যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য। রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়। অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত। স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে...

ছোটবেলায় আমিও অনেক ধনী ছিলাম!

ছোটবেলায় আমিও অনেক ধনী ছিলাম! বৃষ্টি হলে জমে থাকা জলে আমারও তিন-চারটে নৌকা, জাহাজ ভেসে বেড়াত। কাগজের হলে কি হবে, আকাশে আমারও বিমান উড়ে যেত! ছোটখাটো দূরত্বগুলো কাগজের প্লেনে চড়েই পাড়ি দিতাম। প্রাসাদ, অট্টালিকা আমিও বানিয়েছিলাম — হয়তো সেগুলো মাটি বা পাটকাঠি দিয়ে তৈরি, কিন্তু একান্তই আমার ছিল! ব্যবসা আমারও ছিল। নারকেলের মালা দিয়ে দাঁড়িপাল্লা বানিয়ে জিনিস কেনাবেচা করতাম! রাঁধুনি আমিও ছিলাম! ছোট ছোট মাটির হাঁড়িপাতিলে রান্না করে কলাপাতায় ভাত বেড়ে দিতাম। তখন আমিও বিজ্ঞানী ছিলাম। ফেলে দেওয়া পুরনো ইনজেকশনের সিরিঞ্জে পানি ভরে বিভিন্ন গাছের শাখা-প্রশাখায় ইনজেকশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম। এখন আর কোথায় পাব সেইসব বড়লোকি চাল? শৈশবটাকে বড্ড বেহিসেবি খরচ করে ফেলেছি যে! তাই আজ আমি বড়ই গরীব।

"পানোর্জেরনোর্জের মেষ"

ফরাসি সাহিত্যের একটা তাৎপর্যময় গল্প হলো Mouton de Panurge। দু মিনিট সময় নিয়ে গল্পটি পড়লে আশাকরি আমাদের চিন্তা কিছুটা শানিত হবে। ফরাসী ভদ্রলোক পানোর্জ নদী পার হতে নৌকার যাত্রী হয় । নদীটা বেশ স্রোতস্বীনি। একই নৌকায় যাত্রী হিসাবে ওঠে ডেনডুনো নামক এক মেষ ব্যবসায়ী। তার সাথে অসংখ্য মেষ। ডেনডুনো খুবই মুনাফা আর অর্থলোভী ব্যবসায়ী। মানবতাবোধ , মহত্ত্ব ইত্যাদি থেকে সে যোজন যোজন দূরে। তার জীবনের সমস্ত কিছু শুধু অর্থ আর মুনাফা দিয়ে ঠাসা। নৌকাটি যখন নদীর মাঝপথে ঠিক এমন সময় পানোর্জ এবং ডেনডুনোর মধ্যে বেশ বাকবিতন্ডা হয়। পানোর্জ প্রতিজ্ঞা করে সে মুনাফালোভী ডেনডুনোকে আজ একটা কঠিন শিক্ষা দিবে। পানোর্জ ডেনডুনোর কাছ থেকে বড় একটা মেষ বেশ উচ্চমূল্যে কিনে নেয়। মেষটিকে দেখেই মনে হচ্ছিলো এই মেষটিই মেষদলের দলপতি। অধিক মুনাফা পেয়ে ডেনডুনো খুবই খুশি। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। পানোর্জ মেষটির শিং ধরে শক্তভাবে টেনে নৌকার এক প্রান্তে নিয়ে যায় এবং মাঝ নদীতে ফেলে দেয়। দলপতি মেষকে অনুসরণ করতে গিয়ে অন্যান্য মেষগুলোও একের পর এক নদীতে ঝাঁপিয়ে পড়ে। ডেনডুনো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলোনা। ঘটনার ...