একরাশ পোড়া নিকোটিন
উড়ে যাচ্ছে।
দূর অজানায় মিলিয়ে যেতে।
তারও আগে, আমি হাত বাড়িয়েছিলাম
তোমার হাত ছুঁয়ে দিতে।
নিকোটিন পোড়া ধোঁয়া যেভাবে শুন্যে মিলিয়ে যায়, সেভাবে হারিয়ে গেলে তুমি।
এখন,
পোড়া নিকোটিনের মত পুড়ে অঙ্গার হয়ে যায় আমার হৃদয়। ক'ফোটা অশ্রু ঝরে।
পোড়া নিকোটিন চায় সেটাকেও শুষে নিতে।
হয়তো এটাই ছিল না জেনে প্রেমে পড়ার
শেষ পরিচ্ছেদ.... 😞😞
নিকোটিনের শেষে,
উড়ে যাওয়া কিছু ধোয়া
পরিবর্তিত হয়ে যায়
সেই প্রিয়মুখটির আদলে।
কখনও হয়তো দেখবো না বাস্তবে।
তবুও রচি কবিতা,
পোড়ে নিকোটিন।
গভীর ভাবনায় মগ্ন আমি
কারো আশায়…
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন