একটা অঞ্চলে একটা সুখি পরিবার ছিলো,তাদের একটি মাত্র ছেলেসন্তান ছিলো,ছেলেটার অনেক বন্ধুও ছিলো তবে সত্য এটা যে সে বাবার প্রতি ততোটা খুশি ছিলো না এটার জন্য যে,বাবা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন,বাবা তাকে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন,কথায় কথায় দু'চারটা নীতিকথা শুনাতেন। দিনে দিনে সে নানান পরিকল্পনা করতো কি করলে নিজে এসব থেকে মুক্ত হওয়া যায় বন্ধুদের থেকেও নানা পরামর্শও নিতো। সে মুক্ত ও স্বাধীন হবেই,নিজের উপর কারও অধিপত্য থাকবে না এই ভেবে সে এক ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহন করলো। বাবা না মরে কোনরকম নিথর হয়ে বেঁচেরইলো। ছেলেটা তখন আর আগের মতো রইলো না কেউ তাকে কোন কিছুতে হস্তক্ষেপ করতো না ,যা ইচ্ছা তাই করতো... চলতে থাকলে এমনি করে মাস বছর। হঠাৎ একদিন সে হারতে হারাতে শুরুকরলো একে একে বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,মান-সন্মান,অর্থ-কড়ি সব সবকিছু। তখন ছেলেটা আবার বাবার ঐ শাসন ঘেরা পুরাতন দিনগুলো কথা মনে করতে শুরুকরলো, বাবার দক্ষ নেত্রীত্বের কথা মনেকরতে করতে বাবার কাছে গিয়ে আকুতি জানালো।কিন্তু সময় আর নিয়তীর নির্মম পরিহাস বাবার সময়কে একটা সীমারেখায় বেঁধেফেলেছে,, বাবার চলেযাওয়ার সময় হয়েছে তাই পরম যত্নে ছেলের ফিরে আসাকে দেখে ঘুমিয়ে গেলেন।.....
বি:দ্র: স্বাধীনতা হীনতায় কে বা বাঁচিতে চায়....
এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার। দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল। প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য। এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি। তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে। লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল— “কি সুন্দর পরিবার!” “কি ভদ্র ছেলে!” “কি সম্মানিত মানুষ!” আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো। কারণ মানুষ জানে— যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য। রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়। অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত। স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন