অনেকেই ভাবে চাকরি বদল মানেই ভালো বেতন বা সুযোগের খোঁজে ছুটে চলা। কিন্তু বাস্তবতা হলো কর্মীরা কোম্পানি ছাড়ে না, তারা ছেড়ে যায় এমন বসদের, যাদের আচরণ তাদের সম্মান, আত্মবিশ্বাস, এমনকি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। একজন অযোগ্য বা বিষাক্ত বস যখন প্রতিদিন কর্মীদের কাজের ক্ষুদ্র ত্রুটি খোঁজে, তুচ্ছ করে, স্বীকৃতি না দিয়ে অপমান করে তখন সেই চাকরি আর চাকরি থাকে না, সেটা হয়ে ওঠে শাস্তি।
বিষাক্ত বস মানেই সব জানেন না এমন কেউ নন তারা সেইসব মানুষ যারা কৃতিত্ব নিতে চান অন্যের কাজের, দোষ চাপিয়ে দেন নিরীহ কর্মীদের ওপর, আর দলকে পরিচালনার বদলে শাসন করতে চান ভয় আর অপমান দিয়ে। এর ফলে কর্মীরা ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ হারান, দলে ভাঙন ধরে, আর এক সময় যোগ্য কর্মীরাও পেছনে না তাকিয়ে প্রতিষ্ঠান ছেড়ে দেন।
একজন ভালো লিডার হলেন সেই ব্যক্তি যিনি শুধু নেতৃত্ব দেন না, বরং অনুপ্রেরণা দেন, সাপোর্ট করেন, এবং দলের সঙ্গে একাত্মতা গড়ে তোলেন। কর্মীদের কদর করলে, কাজের স্বীকৃতি দিলে, আর সমস্যা নিয়ে বসে সমাধান খুঁজলে কর্মীরা আরো বেশি যুক্ত থাকেন প্রতিষ্ঠানের সঙ্গে। তাই, কোম্পানি যদি সত্যিই ট্যালেন্ট ধরে রাখতে চায়, তবে তাদের উচিত শুধু বেতন বাড়ানো নয়, নেতৃত্ত্বের মানোন্নয়ন এবং বিষাক্ত ব্যবস্থাপনাকে প্রতিহত করা।
এক দেশে ছিল দুই নারী—একজনের নাম প্রজ্ঞা, আরেকজনের নাম অহংকার। দু’জনেই একই রকম সংসারে পা রেখেছিল। একই রকম উঠোন, একই রকম মানুষের ভিড়, একই রকম হাসি-কান্না। কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়ে গেল। প্রজ্ঞা বুঝেছিল, সংসার আসলে একটা রাজ্য। এ রাজ্যের রাজা শুধু একজন মানুষ নয়—এখানে শ্বশুরের সম্মান, শাশুড়ির মুখের হাসি, স্বামীর পরিশ্রম, ভাইবোনের সম্পর্ক—সব মিলেই রাজ্যের ভিত্তি। তাই সে নিজের হাতে সংসারের ভাঙা দেয়ালে রঙ করেছে, ক্লান্ত মানুষদের কপালে স্নেহের জল ছুঁইয়ে দিয়েছে, স্বামীর ছোট সাফল্যকেও মানুষের সামনে গর্ব করে বলেছে। লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করল— “কি সুন্দর পরিবার!” “কি ভদ্র ছেলে!” “কি সম্মানিত মানুষ!” আর সেই প্রশংসার আলো যখন পুরো পরিবারকে আলোকিত করল, তখন অজান্তেই প্রজ্ঞার মাথাতেও মুকুট উঠে এলো। কারণ মানুষ জানে— যে নারী একটি পরিবারকে সম্মানের আসনে বসাতে পারে, সে নিজেও সম্মানের যোগ্য। রাজ্য বড় হলে রানীর মর্যাদাও বড় হয়। অন্যদিকে অহংকার প্রতিদিন নিজের ঘরের মানুষদের ছোট করত। স্বামীর ব্যর্থতা নিয়ে মানুষের সামনে হাসত, শ্বশুরবাড়ির দোষ গল্পের মতো ছড়িয়ে বেড়াত, সম্পর্কের ক্ষতগুলোকে আড়াল না করে...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন